গাড়িচাপায় শ্রমিক নিহত: ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেফতার করলো পুলিশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় ওই গাড়িতে থাকা কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান জোনের এডিসি আমিনুল হক বাপ্পী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই কিশোরের সম্পৃক্ততা পেয়ে আমরা তাকে গুলশান থেকে গ্রেফতার করেছি।


গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মেহেদী হাসান (২৪) নামের ওই নির্মাণশ্রমিক। দুর্ঘটনার পর উপস্থিত জনতা ওই কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। যদিও পুলিশ রাতে তাকে ছেড়ে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও