রোহিঙ্গা প্রত্যাবাসন-দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসব বৈঠকে গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে।
পাশাপাশি এলডিসি থেকে উত্তরণে সময় বাড়ানোর বিষয়ে সদস্য দেশগুলোর কাছ থেকে সমর্থন আদায়ের বিষয়টিও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এসব তথ্য জানান।