‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

যুগান্তর প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৬

চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রাতুল দেব নাথ (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।


রাতুল দেব নাথ ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেব নাথের ছেলে।


পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে আসার পর নিখোঁজ হয় রাতুল। এরপর পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।


একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস দেখতে পান পরিবারের সদস্যরা। এতে তাদের উদ্বেগ আরও বেড়ে যায়। সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে পরিবারের মধ্যে আতঙ্কও তৈরি হয়। পরবর্তীতে রাতুলের বাবা মতলব উত্তর থানায় তার নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 


বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় কিশোরটির সন্ধানে অভিযান শুরু করে পুলিশ।


সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) জীবন চৌধুরী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল হোসেনের সমন্বয়ে পুলিশের একটি দল নিখোঁজ কিশোরের সন্ধানে কাজ শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও