গুগল ম্যাপসে লোকেশন হিস্ট্রি বন্ধ করবেন যেভাবে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২২
গুগল ম্যাপসে ব্যবহারকারীর চলাফেরার বিভিন্ন তথ্য সংরক্ষণের সুবিধা আছে। ‘টাইমলাইন’ নামের এই ফিচারে ব্যবহারকারী কোথায় কোথায় গেছেন, তার একটি হিস্ট্রি তৈরি হয়। কোনো রেস্টুরেন্ট, দোকান বা নির্দিষ্ট জায়গায় আগে যাওয়ার তথ্য পরে খুঁজে পেতে এটি কাজে লাগলেও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি নিয়ে অনেকের উদ্বেগ আছে।
গুগল আগে এসব লোকেশন তথ্য ক্লাউডে সংরক্ষণ করলেও বর্তমানে ম্যানুয়ালি ব্যাকআপ না করলে টাইমলাইনের তথ্য ডিভাইসেই সংরক্ষণ করা হয়। তারপরও যারা এই তথ্য সংরক্ষণ করতে চান না, তারা সহজেই গুগল ম্যাপসের লোকেশন হিস্ট্রি বন্ধ করতে পারেবন।
যেভাবে বন্ধ করবেন
- গুগল ম্যাপসের টাইমলাইন ফিচার বন্ধ করতে প্রথমে ফোনে গুগল ম্যাপস অ্যাপ খুলুন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- গুগল ম্যাপস অ্যাপ খুলে সার্চ বারের ডানপাশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
- এরপর ‘ইওর টাইমলাইন’ নির্বাচন করুন।
- পরের পেজের ওপরের ডানপাশে থাকা তিনটি ডটে ট্যাপ করে ‘লোকেশন অ্যান্ড প্রাইভেসি সেটিংস’ নির্বাচন করুন।
- এরপর ‘টাইমলাইন’ অপশনে যান।
- ড্রপডাউন মেন্যু থেকে ‘টার্ন অফ’ নির্বাচন করলে নতুন করে লোকেশন হিস্ট্রি সংরক্ষণ বন্ধ হবে। তবে আগের তথ্য থেকে যাবে।
- আর ‘টার্ন অফ অ্যান্ড ডিলিট অ্যাক্টিভিটি’ নির্বাচন করলে আগের সংরক্ষিত লোকেশন তথ্যও মুছে যাবে।