You have reached your daily news limit

Please log in to continue


বিদ্যুৎ চলে গেলে কম্পিউটারের প্লাগ খুলে রাখা কেন জরুরি?

বিদ্যুৎ যাওয়ার নির্দিষ্ট কোনো সময় থাকে না। আলো চলে গেলে বেশিরভাগ মানুষই ঘরের কোণে টর্চলাইট বা ফ্ল্যাশলাইট খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন, কম্পিউটারের সুরক্ষার কথা তখন কারও মাথায় থাকে না।

অথচ বিদ্যুৎ ফিরে আসার পরও পিসি যদি ইলেকট্রিক সকেটে প্লাগ করা অবস্থায় থাকে তবে তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

অনেকেরই ধারণা, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে হঠাৎ কম্পিউটার বন্ধ হয়ে যাওয়া মানেই সেটি নিরাপদ আছে। এ ধারণা পুরোপুরি সঠিক নয়। একটি বন্ধ কম্পিউটারও ঘরের ইলেকট্রিক ওয়্যারিংয়ের সঙ্গে যুক্ত থাকে। এ সংযোগই বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

পিসি এ দিক থেকে সংবেদনশীল। কারণ এর মাদারবোর্ড, র‍্যাম ও এসএসডি’র মতো বিভিন্ন যন্ত্রাংশ খুব সূক্ষ্ম সার্কিট দিয়ে তৈরি, যা অপ্রত্যাশিত ভোল্টেজের ওঠানামা একেবারেই সহ্য করতে পারে না।

ঝুঁকির মাত্রাটা কেমন তা স্পষ্ট করা প্রয়োজন। গ্রিড ওভারলোড, যন্ত্রপাতির ত্রুটি বা সার্কিট ট্রিপের কারণে অপ্রত্যাশিতভাবে বিদ্যুৎ চলে গেলে ইলেকট্রিক সিস্টেম নিমিষেই চুপচাপ বন্ধ হয়ে যায় না।

বিদ্যুৎ যাওয়ার আগের ও পরের মুহূর্তে ভোল্টেজে তীব্র তারতম্য ঘটতে পারে ও বিদ্যুৎ ফিরে আসার ঠিক মুহূর্তে যে বৈদ্যুতিক সার্জ বা অতিরিক্ত ভোল্টেজের ধাক্কা লাগে তা বিদ্যুৎ চলে যাওয়ার চেয়েও ক্ষতিকর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন