নখে থাকুক দুধ সাদা আভা, ফুটে উঠুক ন্যাচারাল সৌন্দর্য

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৬

নখ সাজাতে সব সময় ঝলমলে রং, গ্লিটার কিংবা চোখে পড়ার মতো নেল আর্টের প্রয়োজন নেই। কখনো কখনো খুব সাধারণ একটি রংই পুরো লুককে করে তুলতে পারে আরও পরিপাটি ও এলিগ্যান্ট। সেই জায়গা থেকেই ফ্যাশনপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে মিল্কি ম্যানিকিউর। 


দুধের মতো নরম সাদা, সামান্য স্বচ্ছ এবং চকচকে এই নেইল লুক দেখতে যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন, তেমনই বেশ পরিশীলিত। ২০২৬ সালের নেই ল ট্রেন্ড নিয়েও ফ্যাশন ম্যাগাজিনগুলোতে মিল্কি হোয়াইট ও সেমি-ট্রান্সপারেন্ট নেল নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।


কী এই মিল্কি ম্যানিকিউর


মিল্কি ম্যানিকিওর মূলত এমন একটি নেল লুক, যেখানে নখের ওপর খুব ঘন সাদা রং না দিয়ে পাতলা, আধা-স্বচ্ছ সাদা বা ক্রিমি শেড ব্যবহার করা হয়। ফলে নখ পুরোপুরি সাদা দেখায় না; বরং প্রাকৃতিক নখের রং হালকা করে ফুটে ওঠে।


এর সঙ্গে থাকে গ্লসি ফিনিশ, যা নখকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যোজ্জ্বল দেখায়। একেবারে সাদা নেইলপলিশের তুলনায় এর সৌন্দর্য অনেকটা নরম ও স্বাভাবিক। ও মিল্কি নেইলকে শিয়ার সাদা টোন ও গ্লসি ফিনিশের ম্যানিকিউর হিসেবে বর্ণনা করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও