ঠোঁটের রং পরিবর্তন হলে কোন রোগের লক্ষণ হতে পারে?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৪

ঠোঁটের স্বাভাবিক রং অনেকটাই নির্ভর করে ত্বকের ধরন, জেনেটিক বৈশিষ্ট্য, রক্তসঞ্চালন ও শরীরের সামগ্রিক অবস্থার ওপর। তাই ঠোঁট একটু গাঢ় বা ফ্যাকাশে দেখালেই অসুস্থতা ধরে নেওয়ার কারণ নেই। তবে স্বাভাবিক রঙে হঠাৎ বা দীর্ঘদিনের পরিবর্তন হলে বিষয়টি খেয়াল করা জরুরি।


বিশেষ করে ঠোঁট ফ্যাকাশে, নীলচে, হলদেটে কিংবা অস্বাভাবিকভাবে কালচে হয়ে গেলে সঙ্গে অন্য কোনো উপসর্গ আছে কি না, সেটিও দেখতে হবে। কারণ ঠোঁটের রঙের পরিবর্তন কখনো কখনো শরীরের ভেতরের কোনো সমস্যার ইঙ্গিত দিতে পারে।


ফ্যাকাশে বা সাদাটে ঠোঁট


ঠোঁটের স্বাভাবিক রঙ হঠাৎ অনেকটা ফ্যাকাশে হয়ে গেলে রক্তস্বল্পতার কথা মাথায় আসে। বিশেষ করে আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়ায় মুখ, ঠোঁট ও চোখের পাতার ভেতরের অংশ স্বাভাবিকের চেয়ে ফ্যাকাশে দেখা যেতে পারে। অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা বা শ্বাসকষ্ট থাকলে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা দরকার। ভিটামিন বি১২-এর ঘাটতিসহ আরও কিছু কারণেও রক্তস্বল্পতা হতে পারে।


নীলচে বা বেগুনি ঠোঁট


ঠোঁট নীল, বেগুনি বা ধূসর হয়ে যাওয়া তুলনামূলকভাবে বেশি গুরুত্বের লক্ষণ। একে সায়ানোসিস বলা হয়। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে এমন পরিবর্তন দেখা দিতে পারে। ফুসফুসের সমস্যা, যেমন নিউমোনিয়া, হাঁপানি বা সিওপিডি এবং কিছু হৃদ্‌যন্ত্রের সমস্যার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও