এফবিসিসিআই নির্বাচন হতে পারে জানুয়ারিতে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩

দুই বছরের বেশি সময় ধরে নির্বাচিত প্রতিনিধি ছাড়াই চলছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বাণিজ্য সংগঠন বিধিমালা সংশোধন না হওয়ায় আটকে আছে সংগঠনটির নির্বাচন প্রক্রিয়া। চলতি মাসে বিধিমালা চূড়ান্ত হলেও ৯০ দিনের নির্বাচনি প্রক্রিয়ার কারণে বর্তমান প্রশাসকের মেয়াদে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। সংশ্লিষ্টরা বলছেন, সব প্রক্রিয়া শেষে আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন হতে পারে।


বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সংগঠন বিধিমালার সংশোধিত খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বর্তমানে খসড়াটি ভেটিং পর্যায়ে রয়েছে। চলতি মাসের মধ্যে ভেটিং শেষ হতে পারে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়। বিধিমালা চূড়ান্ত ও প্রকাশের পর এফবিসিসিআই নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু হবে।


২০২৪ সালের ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে বাণিজ্য সংগঠন বিধিমালায় পরিবর্তন আনা হয়। তবে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার সম্প্রতি বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ সংশোধনের খসড়া প্রকাশ করেছে। বিধিমালার এ খসড়াটি ওয়েবসাইটে প্রকাশ করে মতামত চাওয়া হয়। নেওয়া হয় সব পক্ষের মতামত। ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতেই বিধি চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও