গাজার পরিস্থিতিতে নিষ্ক্রিয়তার জন্য আমাদের লজ্জিত হওয়া উচিত : ম্যাখোঁ

কালের কণ্ঠ প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২

গাজার বর্তমান পরিস্থিতিকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে এর সমাধান ও ত্রাণ সরবরাহে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি প্রশ্ন তোলেন, গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় চুপ থাকলে নিজেদের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে।

তিনি উল্লেখ করেন, অনেকেই শান্তি প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে এখনো প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছাতে শুরু করেনি, যা অত্যন্ত লজ্জার বিষয়।


অধিবেশনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ ছাড়াও মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটে গভীর উদ্বেগ জানিয়ে ভাষণ দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। ম্যাখোঁ তার ভাষণে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধের বিষয়টিতে জোর দিয়ে বলেন, ‘এই সমুদ্রপথকে কোনো ধরনের ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করা উচিত নয়।’ আন্তর্জাতিক আইন মেনে চলাচল নিশ্চিত করতে প্রণালীটি দ্রুত পুনরায় চালু করাকে একটি অগ্রাধিকার বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।

একই ইস্যুতে কথা বলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, ‘ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের উত্তেজনায় উপসাগরীয় অঞ্চল এখন ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে। তবে একটি বিশ্বস্ত মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার কূটনৈতিক উপায়ে এর স্থায়ী সমাধান চায়।’ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার মাধ্যমে যুদ্ধ এড়ানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও