You have reached your daily news limit

Please log in to continue


আন্তর্জাতিক নজরদারির ঝুঁকি থাকছে এসআরবির

পুলিশ বাহিনীর বিশেষ ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অতীতের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) উত্তরসূরি হিসেবেই বিবেচিত হতে পারে বলে মনে করছেন কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। এ কারণে নাম নতুন হলেও বাহিনীটি আন্তর্জাতিক নজরদারি বা নিষেধাজ্ঞার ঝুঁকিমুক্ত থাকবে না বলেই মনে করেন তাঁরা।

নতুন নামের এসআরবি বিলুপ্ত র‍্যাবের নেতৃত্ব, জনবল, সম্পদ, অবকাঠামো কিংবা কার্যক্রম সবই পাচ্ছে। পর্যবেক্ষকদের ধারণা, এই ধারাবাহিকতার কারণে যুক্তরাষ্ট্র সরকারের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসআরবিকে র‍্যাবের উত্তরসূরি হিসেবে বিবেচনা করতে পারে।

সাবেক কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকান ডেস্কের মহাপরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘নতুন নামে আসা বিশেষ বাহিনী আরও বেশি নজরদারির মধ্যে পড়তে পারে। আগের বাহিনীর ইতিহাসের কারণে তাদের ছোটখাটো মানবাধিকার লঙ্ঘনও বড় করে দেখা হতে পারে।’

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের মতে, যুক্তরাষ্ট্রের মতো দেশ সাধারণত শুধু প্রতিষ্ঠানের নাম দেখে সিদ্ধান্ত নেয় না। নতুন বাহিনীর নেতৃত্ব, সদস্য ও কর্মকর্তা, আইনগত ভিত্তি, কমান্ড কাঠামো, কার্যক্রম ও বিধিবিধান এবং আগের প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিকতা রয়েছে কি না—এসব বিষয় বিবেচনায় নেওয়া হতে পারে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের সামগ্রিক উন্নতিও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন