You have reached your daily news limit

Please log in to continue


রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: ইউএনএইচসিআর প্রধানকে প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের নিজ দেশে ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বারহাম সালিহের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নিউ ইয়র্কে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এই বৈঠক হয়।

তিনি বলেন, “বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের সমাধান, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে।

“প্রধানমন্ত্রী বলেছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ বছরের পর বছর ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। সংকটের স্থায়ী সমাধানের জন্য নিজ মাতৃভূমিতে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের কোনো বিকল্প নেই।”

রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন