হাম-ডেঙ্গু-নিউমোনিয়া একাকার শিশু ওয়ার্ডে, সংক্রমণ ঠেকাবে কে?
রাজধানীর মুগদা হাসপাতাল। ৮ তলায় শিশু ওয়ার্ডের নবজাতক ওয়ার্ড-১। ওয়ার্ডের সামনে বসে আছেন কয়েকজন নারী-পুরুষ। এর মধ্যে এক নারীর কোলে ৮ মাস বয়সী একটি শিশু ছটপট করছে। গায়ে র্যাশ থাকায় মা-বাবার সন্দেহ শিশুটির হাম হয়েছে। দীর্ঘ ৫ ঘণ্টা ধরে তারা এখানেই বসে আছেন, সিট পাচ্ছেন না।
শিশুটির নাম জাবের। বাবা মো. মাইনুদ্দীন একবার নার্সদের কক্ষে যান, আরেকবার ডাক্তারদের কক্ষে যান। আকুতি জানান একটি সিটের জন্য। কিন্তু প্রতিবারই বলা হচ্ছে, অপেক্ষা করুন। এদিকে শ্বাস নিতে কষ্ট হওয়ায় কান্না থামছে না শিশু জাবেরের। তাকে অক্সিজেনও দেওয়া হয়নি। মায়ের কোলে টানা ছটফট করছে শিশুটি।
জাবেরকে নিয়ে পরিবারের সদস্যরা যেখানে বসে আছেন, সেখানেই বারবার আসা-যাওয়া করছেন একদিনের নবজাতক কোলে থাকা মায়েরা। ডেঙ্গু ও নানা রোগে আক্রান্ত বিভিন্ন বয়সের শিশুরাও মায়ের সঙ্গে সেখানে আসছে। তারা খুব সহজেই হাম-আক্রান্ত শিশু জাবেরের সংস্পর্শে চলে আসছে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ডেঙ্গু জ্বর
- ডেঙ্গুর টিকা
- ডেঙ্গু