১২ দিনে ২৮ লাখ ডাউনলোড হয়েছে মেটার মিউজ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৭

মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ মিউজ বাজারে আসার পর দ্রুত ব্যবহারকারী টানছে। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, বাজারে আসার প্রথম ১২ দিনে যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজ যতবার ইনস্টল করা হয়েছে একই সময়ে চ্যাটজিপিটির চেয়ে সেই সংখ্যা বেশি।


শুধু ইনস্টলের সংখ্যাই নয়, দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাতেও এগিয়ে রয়েছে মিউজ। তবে এই হিসাব মেটা বা ওপেনএআইয়ের নিজস্ব তথ্য নয়। এটি অ্যাপটোপিয়ার তৈরি তৃতীয় পক্ষের অনুমান।


দুই অ্যাপের তুলনা সরাসরি করা কিছুটা কঠিন। কারণ চ্যাটজিপিটি মুঠোফোনে আসার সময় বিশ্বজুড়ে শুধু আইফোনে ব্যবহার করা যেত। অন্যদিকে মিউজ এখন আইফোন ও অ্যান্ড্রয়েড দুই ধরনের মুঠোফোনেই পাওয়া যাচ্ছে। তবে এটি বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু রয়েছে।


তাই তুলনাটি কাছাকাছি আনতে অ্যাপটোপিয়া দুই অ্যাপের প্রথম ১২ দিনের যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোনের তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে, মিউজ ১৮ লাখ বার নামানো হয়েছে। একই সময়ে চ্যাটজিপিটি নামানো হয়েছিল ১৩ লাখ বার। বিশ্বজুড়ে প্রথম ১২ দিনে মিউজ মোট ২৮ লাখবার ইনস্টল হয়েছে বলেও জানিয়েছে অ্যাপটোপিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও