সন্তানকে সারাক্ষণ নজরে রাখতে যেসব ট্র্যাকার ব্যবহার করতে পারেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫

সন্তান স্কুলে গেছে, খেলতে বাইরে বেরিয়েছে কিংবা আত্মীয়ের সঙ্গে কোথাও যাচ্ছে সব সময় অভিভাবকরা তার নিরাপত্তা নিতে চিন্তিত থাকেন। সাম্প্রতিক সময়ে শিশু নিখোঁজ ও হত্যার বিভিন্ন ঘটনায় এই দুশ্চিন্তা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে এখন সন্তানের অবস্থান জানতে ছোট জিপিএস ট্র্যাকার ব্যবহার করা সবার জন্য জরুরি হয়ে পড়েছে। উন্নত দেশগুলোতে শিশুরা হাত ঘড়িসহ নানান ধরনের জিপিএস ট্র্যাকার ব্যবহার করেন। যা বাবা-মা বাড়িতে কিংবা কর্মস্থলে থেকেও সন্তানের অবস্থান জানতে পারেন।


আমাদের দেশে এ ধরনের জিপিএস ট্র্যাকার ব্যবহারের প্রচলন খুব একটা নেই। তবে বর্তমান পরিস্থিতি সন্তানের নিরাপত্তা নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করছে। তবে ট্র্যাকার কেনার সময় শুধু দাম বা ফিচারের সংখ্যা দেখলেই হবে না। ডিভাইসটি কতটা ছোট, ব্যাটারি কতক্ষণ চলে, মোবাইল নেটওয়ার্ক কেমন এবং প্রয়োজনে শিশুর সঙ্গে এটি কতটা সহজে রাখা যায় এসব বিষয়ও গুরুত্বপূর্ণ।


জিপিএস ট্র্যাকার কীভাবে কাজ করে?


জিপিএস ট্র্যাকার স্যাটেলাইট থেকে পাওয়া সংকেত ব্যবহার করে নিজের অবস্থান নির্ণয় করে। এরপর মোবাইল নেটওয়ার্ক, ওয়াই-ফাই বা অন্য কোনো যোগাযোগব্যবস্থার মাধ্যমে সেই অবস্থানের তথ্য অভিভাবকের ফোনে পাঠানো হয়। শিশুদের জন্য তৈরি ফোর-জি ট্র্যাকারগুলোতে সাধারণত সিম ও মোবাইল ডেটা ব্যবহার করা হয়। এ ধরনের ডিভাইসে শুধু অবস্থান দেখানোর সুবিধাই থাকে না। অনেক মডেলে নির্দিষ্ট এলাকার বাইরে চলে গেলে সতর্কবার্তা দেওয়ার জন্য জিওফেন্স, আগের চলাচলের তথ্য দেখার জন্য লোকেশন হিস্ট্রি এবং জরুরি পরিস্থিতিতে বার্তা বা কল পাঠানোর জন্য এসওএস বাটন থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও