You have reached your daily news limit

Please log in to continue


বাড়িতে একা থাকাকালে হার্ট অ্যাটাক হলে কী করবেন? জানালেন চিকিৎসক

বিশ্বজুড়ে এবং উপমহাদেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার অত্যন্ত বেশি। বিশ্ব হার্ট ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতেই কার্ডিওভাসকুলার ডিজিজ বা হৃদরোগের কারণে ৩১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। উপমহাদেশের অন্যান্য দেশেও হৃদরোগে মৃত্যুর হার ব্যাপক। 

এমন পরিস্থিতিতে যদি কেউ বাড়িতে একা থাকা অবস্থায় হার্ট অ্যাটাকের শিকার হন, তবে কী করণীয়—তা নিয়ে জরুরি কিছু পরামর্শ দিয়েছেন আমেরিকার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ড. জেরেমি লন্ডন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বাড়িতে একা থাকাকালীন হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে দ্রুত যে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত, তা তুলে ধরেছেন এই চিকিৎসক:

  • জরুরি সেবায় কল করুন: চিকিৎসকের মতে, সবচেয়ে প্রথমে আপনার দেশের জরুরি সেবাম্বরে ফোন করতে হবে। বাংলাদেশে এ ধরনের জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে কল করুন। 
  • দরজা খুলে দিন এবং আলো জ্বেলে রাখুন: বা
  • ড়িটি যেন জরুরি চিকিৎসকদের সহজে চোখে পড়ে, সেজন্য বাইরের বা বারান্দার আলো জ্বেলে দিতে হবে। এছাড়া সামনের দরজাটি খুলে বা অন্তত আনলক করে রাখতে হবে, যাতে জরুরি সেবার কর্মীরা সহজেই ভেতরে ঢুকতে পারেন। কারণ আপনি অজ্ঞান হয়ে গেলে তাদের পক্ষে ঘরে ঢোকার আর কোনো উপায় থাকবে না। 
  • বসে বা শুয়ে পড়ুন: দরজা আনলক করার পর সোফায় বা যেখানে শ্বাস নিতে সবচেয়ে আরামদায়ক মনে হয়, সেখানে বসে বা শুয়ে পড়তে হবে। সাধারণত শুয়ে পড়ে পা একটু উঁচুতে রাখলে মানুষ সবচেয়ে বেশি স্বস্তি পায়। এ ছাড়া নিজেকে একটি স্থিতিশীল অবস্থায় রাখুন, যাতে অজ্ঞান হয়ে গেলেও পড়ে গিয়ে হার্ট অ্যাটাকের পাশাপাশি মাথায় আঘাত পাওয়ার মতো নতুন কোনো বিপদে পড়তে না হয়। 
  • পরিবার বা বন্ধুকে জানান: জরুরি সেবা সহায়তা চাওয়া হয়েছে এবং আপনি হাসপাতালে যাচ্ছেন—এ বিষয়ে পরিবার বা কোনো বন্ধুকে ফোন করে দ্রুত পরিস্থিতি জানিয়ে রাখুন। 
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন