৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ
ব্রিটিশ অভিজাত পরিবার, রাজকীয় প্রাসাদ, দামি পোশাক, বাগানবাড়ি—সবকিছুর আড়ালে চলছে মাদকের ব্যবসা। সেই ব্যবসার মালিক হয়ে উঠছেন এক ডিউক। সঙ্গে অপরাধজগতের এক প্রভাবশালী নারী, ইতালীয় মাফিয়া, রাজনীতির অন্দরমহল আর ক্ষমতার জন্য রক্তাক্ত লড়াই। গাই রিচির ‘দ্য জেন্টলমেন’-এর দ্বিতীয় মৌসুমে গল্পটা তাই শুধু অপরাধের নয়; বরং পুরোনো অভিজাত ক্ষমতা আর নতুন অপরাধসাম্রাজ্যের অদ্ভুত মেলবন্ধনের গল্প।
৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই আলোচনায় ‘দ্য জেন্টলমেন’–এর দ্বিতীয় মৌসুম। বাংলাদেশের নেটফ্লিক্সের সর্বশেষ তালিকায় সিরিজটি আছে ২ নম্বরে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশের তালিকাতেও সিরিজটির দাপট দেখা যাচ্ছে। নেটফ্লিক্সের বৈশ্বিক হিসাব অনুযায়ী, ৭ থেকে ১৩ সেপ্টেম্বর—এই এক সপ্তাহে দ্বিতীয় মৌসুমটি দেখেছেন প্রায় ১ কোটি দর্শক। একই সময়ে প্রথম মৌসুমও ফিরে এসেছে বৈশ্বিক তালিকার ৩ নম্বরে, পেয়েছে ৫৫ লাখ ভিউ। অর্থাৎ নতুন মৌসুমের টানে পুরোনো মৌসুমও আবার দর্শকের নজরে এসেছে।
গল্পে এবার আরও বড় সাম্রাজ্য
প্রথম মৌসুমের শেষে এডি হর্নিম্যান (থিও জেমস) আর আগের সেই অনিচ্ছুক ডিউক নন। বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া বিশাল সম্পত্তির সঙ্গে তিনি আবিষ্কার করেছিলেন আরেকটি গোপন সাম্রাজ্য—গাঁজার ব্যবসা। সেই ব্যবসার সঙ্গে জড়িয়ে ছিল সুজি গ্লাসের (কায়া স্কোডেলারিও) অপরাধী পরিবার।
- ট্যাগ:
- বিনোদন
- ওয়েব সিরিজ