ভারতকে কাঁপিয়ে দিয়ে ২ রানে হার জাপানের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৪

শেষ ওভারে আম্পায়ারের একটি সিদ্ধান্তে খানিকটা মেজাজ হারালেন আকসার প্যাটেল। লেগ আম্পায়ারের সঙ্গে কথা বলে সেই মূল আম্পায়ারের সেই সিদ্ধান্ত পাল্টেও ফেললেন শ্রেয়াস আইয়ার। ম্যাচ শেষে সেই আকসারের মুখে চওড়া হাসি। হাসিমুখে প্রতিপক্ষের পিঠ চাপড়ে দিলেন শ্রেয়াসও। ভারতের ক্রিকেটারদের শরীরী ভাষাতেই ফুটে উঠছিল, “বড় বাঁচা বেঁচে গেছি…!’


ক্রিকেট ইতিহাসে কত অঘটনই তো হয়েছে যুগে যুগে। সবগুলিকে ছাড়িয়ে সবচেয়ে বড় অঘটনের সম্ভাবনা জাগিয়েছিল জাপান। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি, গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতের মনে ভয় ধরিয়েও জিততে পারল না তারা একটুর জন্য।


ঐতিহাসিক ম্যাচটিতে জাপানকে ২ রানে হারাল ভারত।


দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের অংশ এই ম্যাচ। দুই দেশের প্রধানমন্ত্রীর চুক্তির ভিত্তিতে ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের সূচনা হলো এই ম্যাচ দিয়ে।


যদিও ভেজা মাঠের কারণে ম্যাচ নেমে এসেছিল ৫ ওভারে। তবু জাপান জিততে পারলে হয়তো ক্রিকেট ইতিহাসের স্মরণীয় জয় হতো এটি।


আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে জাপান ৪১তম দল। তবে স্রেফ এইটুকুতেই পুরো চিত্র ফুটে উঠছে না। পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে এটিই তাদের প্রথম ম্যাচ। সহযোগী সদস্যগুলোর শীর্ষ দলগুলির সঙ্গেও নিয়মিত খেলার সুযোগ তাদের হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও