বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৬

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূরপাল্লা ও মহানগর—দুই ধরনের বাসের ক্ষেত্রেই একই হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বৈঠকে উপস্থিত একটি বাস কোম্পানির কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বাসভাড়া সমন্বয় কমিটি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।


মন্ত্রণালয়ের বৈঠকে সেই সুপারিশ পর্যালোচনা করে যাত্রীদের ওপর চাপ কমাতে উভয় ক্ষেত্রেই ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তবে প্রজ্ঞাপন জারির পরই নতুন ভাড়ার হার আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।


আজকের বৈঠকে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সভাপতিত্বে বিআরটিএর চেয়ারম্যান, পরিবহন মালিক সমিতির নেতারা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের পরিচালন ব্যয় ও নতুন ভাড়া নিয়ে আলোচনা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও