বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, দূরপাল্লায় ২০ শহরে ১৮ পয়সা

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাবে দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং রাজধানীসহ শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।

এ প্রস্তাব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর হবে।


গতকাল সোমবার রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া সমন্বয় নিয়ে বৈঠক হয়।

এতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়। দ্রুত প্রজ্ঞাপন জারির অনুরোধ জানিয়ে পরিবহন মালিকরা বলেন, তা না হলে বাড়তি দামে জ্বালানি কিনে বিভিন্ন রুটে ভাড়া আদায়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।


বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধি বিবেচনায় নিয়ে ভাড়া বাড়ানো হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও