ভোটের মধ্যে রাশিয়ায় ইউক্রেনের হামলা, তবু পুতিনের দলের বড় জয়

প্রথম আলো প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০

রাশিয়ার সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে ভ্লাদিমির পুতিনের দল ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি। স্থানীয় সময় আজ সোমবার ভোরে দেশটির রাষ্টীয় সংবাদমাধ্যমে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।


২০২২ সালে মস্কো ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর এটা ছিল রাশিয়ার প্রথম পার্লামেন্ট নির্বাচন। তার পর থেকে এ যুদ্ধ এখনো চলছে। রাশিয়ায় ভোট চলাকালেও ইউক্রেন দেশটিতে ধারাবাহিকভাবে সাইবার হামলা ও ড্রোন হামলা চালিয়ে গেছে।


ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করে—এমন কোনো দলকে রাশিয়ায় এবারের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। ভোটের মাত্র কয়েক সপ্তাহ আগে রাশিয়ার সুপ্রিম কোর্টের আদেশে যুদ্ধবিরোধী ইয়াবলোকো পার্টির প্রতীক ব্যালট থেকে বাদ দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও