লেবুর বীজ খেলে কী হয়?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২
গরমের দিনে ঠান্ডা লেবুর শরবত যেন এক গ্লাস প্রশান্তি। কিন্তু শরবতে চুমুক দিতে গিয়ে হঠাৎ একটি লেবুর বীজ পেটে চলে গেলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। মনে প্রশ্ন জাগে-বীজটি কি পেটের ভেতরে আটকে যাবে? এতে কি কোনো সমস্যা হবে? এমনকি কারো কারো মনে অ্যাপেন্ডিসাইটিসের ভয়ও তৈরি হয়।
তবে সাধারণভাবে, ভুল করে একটি-দুটি ছোট লেবুর বীজ গিলে ফেললে আতঙ্কিত হওয়ার কারণ নেই। শরীরের পরিপাকতন্ত্র খাবারের সঙ্গে এ ধরনের ছোট, অপাচ্য অংশকেও অন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। অনেক বীজই শরীর পুরোপুরি হজম করতে পারে না এবং শেষ পর্যন্ত মলের সঙ্গে বেরিয়ে যায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- লেবুর রস
- লেবুর খোসা
- লেবুর ব্যবহার