সন্তান হঠাৎ আগের মতো কথা বলছে না, বন্ধুদের পরিচয় গোপন করছে, পড়াশোনায় মন বসছে না কিংবা অকারণে রাতে বাইরে থাকতে চাইছে দেখলে অনেক বাবা-মায়ের মনেই প্রশ্ন জাগে, ‘কী হচ্ছে ওর?’ কৈশোরে সন্তানদের আচরণে কিছুটা পরিবর্তন আসা স্বাভাবিক। নতুন বন্ধু, নিজের মতো চলার ইচ্ছা কিংবা ব্যক্তিগত গোপনীয়তা চাওয়াও এই বয়সের স্বাভাবিক অংশ।
তবে আচরণে যদি একসঙ্গে বেশ কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। বিশেষ করে সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কী ধরনের পরিবেশে সময় কাটাচ্ছে বাবা-মায়ের সচেতন থাকা জরুরি। কারণ ভুল সঙ্গ বা সহিংস পরিবেশে জড়িয়ে পড়লে শিশুর আচরণ ও মানসিকতায় পরিবর্তন আসতে পারে।