You have reached your daily news limit

Please log in to continue


তরুণ বয়সের এই পাঁচ ভুলে বাড়তে পারে স্মৃতিভ্রমের ঝুঁকি

স্মৃতি ঝাপসা হয়ে আসার সঙ্গে বয়সের সম্পর্ক আছে। তবে কম বয়সেও স্মৃতিভ্রমে ভোগেন অনেকে। এর পেছনে দায় আছে ক্ষতিকর জীবনচর্চারও। তারুণ্যের উচ্ছল দিনে এমন কিছু ভুল কি আপনারও আছে?

ঘুমে অবহেলা

পড়ালেখা বা কাজের চাপে ঘুমের সঙ্গে আপস করেন অনেকেই। কেউ রাত জেগে চ্যাট করেন, কিংবা স্ক্রল করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ আবার ভোগেন অনিদ্রায়।

ঘুমের সময়ের অন্য কোনো সমস্যাও থাকে কারও কারও। যেমন ঘুমের মধ্যে কথা বলা বা হাঁটা কিংবা ঘুমের সময় শ্বাসের ব্যাঘাত ঘটা (এর একটি উপসর্গ হলো অতিরিক্ত নাক ডাকা)।

একজন প্রাপ্তবয়স্ক মানুষের রোজ ৭ থেকে ৯ ঘণ্টা ভালোভাবে ঘুমানো খুবই জরুরি। নইলে মস্তিষ্কে জমা হতে থাকে ক্ষতিকর প্রোটিন (বিটা অ্যামাইলয়েড, টাউ প্রোটিন)।

ঘুমের ঘাটতি হলে নতুন কিছু শেখা এবং স্মৃতি সংরক্ষণের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। স্ট্রেস হরমোনও বাড়তে পারে, নষ্ট হতে পারে হরমোনের ভারসাম্য।

ঘুমের ওষুধের প্রতি নির্ভরশীলতার কারণেও স্মৃতিভ্রমের ঝুঁকি বাড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন