ডায়াবেটিস রোগীর নিউমোনিয়া কেন ঝুঁকিপূর্ণ
নিউমোনিয়া ফুসফুসের একটি গুরুতর সংক্রমণ, যা ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য জীবাণুর কারণে হতে পারে। যেকোনো মানুষের নিউমোনিয়া হতে পারে, তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এ রোগের ঝুঁকি ও জটিলতা বেশি। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে যায়। ফলে জীবাণুর বিরুদ্ধে শরীরের স্বাভাবিক প্রতিরোধব্যবস্থা কার্যকরভাবে কাজ করতে পারে না। সাধারণ শ্বাসতন্ত্রের সংক্রমণও তখন গুরুতর নিউমোনিয়ায় রূপ নিতে পারে।
কেন নিউমোনিয়ার ঝুঁকি বেশি
রক্তে অনিয়ন্ত্রিত শর্করা শ্বেতরক্তকণিকার কার্যকারিতা কমিয়ে দিতে পারে। পাশাপাশি ডায়াবেটিসের কারণে ফুসফুসের স্বাভাবিক প্রতিরোধব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। বয়স্ক ব্যক্তি, দীর্ঘদিনের ডায়াবেটিস, কিডনি বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তি এবং যাঁদের রক্তে শর্করার মাত্রা ভালোভাবে নিয়ন্ত্রণে নেই, তাঁদের ঝুঁকি বেশি।
নিউমোনিয়া হলে ডায়াবেটিস রোগীর শর্করা দ্রুত বেড়ে যেতে পারে। শরীরে পানিশূন্যতা, কিটো-অ্যাসিডোসিস বা অন্যান্য বিপজ্জনক জটিলতা দেখা দিতে পারে। তাই ডায়াবেটিস রোগীর নিউমোনিয়াকে অবহেলা করা উচিত নয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ডায়াবেটিস
- ডায়াবেটিস রোগী