বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দায় শোধ করছে সরকার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬

চলতি (২০২৬-২৭) অর্থবছরের শুরু থেকেই ব্যাংক খাতের ওপর ঋণনির্ভরতা বাড়িয়েছে সরকার। অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ঋণ নিয়েছে ১৬ হাজার ৬০১ কোটি টাকা। একই সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণের ৩ হাজার ৭২৮ কোটি ৯১ লাখ টাকা পরিশোধ করেছে।


বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট শেষে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৩৪৮ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে সরকারের ঋণ ৯০ হাজার ৩২২ কোটি ৮৭ লাখ এবং তফসিলি ব্যাংকগুলোর কাছে ৬ লাখ ৮ হাজার ২৫ কোটি ৫৮ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও