You have reached your daily news limit

Please log in to continue


দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন–আত্মহত্যায় প্রচারণার অভিযোগ মামলায়, সংসদ সদস্য গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।

গতকাল রোববার গভীর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও নজরুলের শ্যালক ওবায়দুল রহমানকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল রোববার মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা এই মামলায় গাজী নজরুল ইসলাম, মাকসুদা বেগম ও নজরুলের শ্যালক ওবায়দুল রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার সকালে পুলিশের তেজগাঁও বিভাগের কমিশনার মো. ইবনে মিজান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন