You have reached your daily news limit

Please log in to continue


ভুল স্বীকার করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালেন এড শিরান

কনসার্ট ট্যুর থেকে মার্কিন র‍্যাপার ম্যাকলমোরকে বাদ দেওয়ার জেরে তীব্র সমালোচনার মুখে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনকে ‘চরম বিপর্যয়কর ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতির জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে গান শুরুর আগে আবেগঘন বক্তব্য দেন এড শিরান। তিনি বলেন, ‘আমার গানের সমালোচনা হতে পারে, আমি তা মেনে নিতে অভ্যস্ত। কিন্তু গত সপ্তাহের বিতর্কটি ছিল আরও বেশি গুরুত্বপূর্ণ একটি সংকট নিয়ে। আমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, আমি ভুল করেছি এবং এর জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি কখনোই কোনো অ্যাকটিভিস্ট বা রাজনৈতিক সংগীতশিল্পী হতে চাইনি। কিন্তু এই পরিস্থিতি আমাকে বাক্‌স্বাধীনতা ও পৃথিবীর সবচেয়ে জটিল রাজনৈতিক দ্বন্দ্বের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন