আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৬: ফায়ার সার্ভিস

বিডি নিউজ ২৪ আশুলিয়া প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৯

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।


রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রীতি গ্রুপের একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


এরপর রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান ছয়জন নিহতের তথ্য জানান।


তিনি বলেন, “কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গ্যাস সিলিন্ডারের আঘাতে কারখানার বাইরে এক নারী এবং কাভার্ড ভ্যানের ভিতরে আরও পাঁচজনের লাশ পাওয়া যায়।”


এর কিছু আগে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হোয়াটস অ্যাপে এক বার্তায় বলেছিলেন, “কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


“অগ্নিকাণ্ডের ঘটনায় এখন দুজন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও