বাবার কাঁধে সন্তানের লাশ কতটা কষ্টের, সেটা বুঝতে পারছি: অপ্রতিমের বাবা

বিডি নিউজ ২৪ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৩

আর কোনো বাবাকে যেন তার মতো সন্তান হারাতে না হয় এমন আকুতি জানিয়েছেন কুমিল্লার স্কুল ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।


তিনি বলেছেন, “বাবার কাঁধে সন্তানের লাশ কতটা কষ্টের, সেটা আজ বুঝতে পারছি। আর কাউকে যেন আমার মতো সন্তান হারাতে না হয়।”


রোববার সকালে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি ঈদগাহ মাঠে একমাত্র ছেলের জানাজার আগে তিনি এ আকুতি জানান।


সন্তানহারা এই বাবা বলেন, “আমার ছেলের বয়স যখন দুই বছর, তখন সে এই এলাকায় এসেছে। আমার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অপ্রতিম আপনাদের কাছেই বড় হয়েছে।


“আপনাদের আদর-স্নেহ পেয়েছে, আপনাদের বাসায় খেয়েছে। তাই আপনাদের কাছেই অপ্রতিমকে সমাহিত করছি।”


এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথম জানাজায় তিনি বলেন, আমার ছেলে আপনাদের কুমিল্লার আবহাওয়ায়, কুমিল্লার আকাশের নিচে, আপনাদের ভালোবাসায়, আপনাদের স্নেহ... ও বড় হয়েছিল।


কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “ওর বয়স ১৩ বছর। আমি ওর বাবা হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ও যদি কোনো আচরণে আপনারা ত্রুটি পান, আপনারা ক্ষমা করে দিবেন। এবং ওর জন্য দোয়া করবেন, ও যেন বেহেশতবাসী হয়।”


তিনি বলেন, “আমার একটাই সন্তান। ওর মাতৃভূমি বলেন, এটাই। ও ছোট থেকে এখানেই বড়, আপনাদের ভালোবাসায় বড় (হয়েছে)।… “

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও