কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন নাম চান ডোনাল্ড ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচলিত নাম বদলে নতুন নাম দেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ‘এআই ফোর্স’ নামে নতুন একটি ব্যবস্থা গঠনের ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি একজন ‘এআই জার’ নিয়োগের কথাও জানিয়েছেন তিনি।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাধিক পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, অনেকেই মনে করেন ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামটি প্রযুক্তিটির জন্য যথাযথ নয়।
এরপর অনুসারীদের মতামত জানতে একটি ভোটের আয়োজন করেন তিনি। সেখানে নতুন নাম হিসেবে তিনটি বিকল্প রাখা হয়— সুপিরিয়র ইন্টেলিজেন্স, এক্সট্রিম ইন্টেলিজেন্স ও সুপ্রিম ইন্টেলিজেন্স। প্রতিবেদন প্রকাশের সময় ভোট চলছিল।
এর কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্টে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা ধ্বংস বা দুর্বল করার চেষ্টা নিয়ে অভিযোগ করেন। তিনি এটিকে ডেমোক্র্যাটদের বিভিন্ন ‘হোক্স’ বা ভিত্তিহীন প্রচেষ্টার সঙ্গে তুলনা করেন।