যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪

চলমান যুদ্ধ বন্ধে আলোচনার জন্য কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ৭টি শর্ত পাঠিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন যদি তাদের এসব দাবি প্রত্যাখান করে, তবে ‘চূড়ান্ত যুদ্ধের’ জন্য প্রস্তুত থাকারও সরাসরি হুঁশিয়ারি দিয়েছে তেহরান।


সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই জানান, কাতার ইরানের শর্তগুলো ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে এবং তেহরান এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে।


শর্তগুলোর বিষয়ে তিনি বলেন, ‘আমাদের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি, ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা অর্থ ছেড়ে দেওয়া এবং নৌ-অবরোধ তুলে নেওয়া।’


সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রেজাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনা শুরুর জন্য ইরান তার ৭টি শর্ত স্পষ্ট করেছে। তেহরানের বার্তা অত্যন্ত পরিষ্কার ও দ্ব্যর্থহীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও