দুই গোলে পিছিয়ে লাউতারোর জোড়া গোলে হার এড়াল ইন্টার
দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল ইন্টার মিলান। কিন্তু চ্যাম্পিয়নরা যে সহজে হার মানে না, সেটিই আবার দেখালেন লাউতারো মার্তিনেজ। বিরতির পর অধিনায়কের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে রোমার মাঠ থেকে ২-২ সমতায় ফিরেছে ইন্টার। সিরি আ’র শীর্ষ দুই দলের নিখুঁত শুরুর লড়াইয়ে শেষ পর্যন্ত ভাগাভাগি হয়েছে পয়েন্ট।
ম্যাচের আগে চার ম্যাচে চার জয় নিয়ে মাঠে নেমেছিল রোমা ও ইন্টার, দুই দলই। ফলে মৌসুমের শুরুতেই শীর্ষ দুই দলেরএই লড়াইকে সম্ভাব্য স্কুদেত্তো দৌড়ের প্রথম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। জিয়ান পিয়েরো গাসপেরিনির রোমাও এখন পর্যন্ত ইতালির সবচেয়ে ছন্দে থাকা দলগুলোর একটি। ডনিয়েল মালেনের দুর্দান্ত গোল, আক্রমণের ধার এবং শক্ত রক্ষণ মিলিয়ে চার ম্যাচেই জয় পেয়েছিল তারা।
রোমা শুরু থেকেই ইন্টারকে চাপে রাখে। ষষ্ঠ মিনিটও পেরোয়নি, এর মধ্যেই এগিয়ে যায় স্বাগতিকেরা। নাহুয়েল মোলিনার দেওয়া বলের দিক বুঝে শরীরের ভারসাম্য ঠিক করে জোরালো শটে গোল করেন মানু কোনে। মৌসুমে ফরাসি মিডফিল্ডারের এটিই ছিল প্রথম গোল।
শুরুতেই পিছিয়ে পড়া ইন্টারকে এরপরও স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। কোচ ক্রিস্তিয়ান কিভুর জন্য সেটি চিন্তার কারণ হতে পারে। কারণ সোমবার উদিনেজের বিপক্ষেও ম্যাচের প্রথম ১৬ মিনিটে দুই গোল হজম করেছিল ইন্টার। যদিও পরে ঘুরে দাঁড়িয়ে ৫-৩ গোলে জিতেছিল তারা।
- ট্যাগ:
- খেলা
- সিরি আ
- ক্লাব ফুটবল
- লাউতারো মার্টিনেজ