কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

কালের কণ্ঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬

ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যরা।

এ সময় সেখানে শোকাবহ পরিবেশ তৈরি হয়। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। অপ্রতিমের দ্বিতীয় জানাজা সকাল ১১টায় দক্ষিণ বাগমারা কোটবাড়ী এলাকায় দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে। 


ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।


এর আগে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পরও বাসায় না ফেরায়, তার মা কুমিল্লার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।


ছেলেকে খুঁজে না পেয়ে রাতেই মা নাহিদা বেগম ছেলের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও