সুনামগঞ্জে বিষ খাইয়ে ৩ শিশুকে হত্যা: ‘বাবা জোর করে কিছু খাইয়েছে, ব্যাথা করছে’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৯

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তিন শিশুকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে স্বজনরা ধারণা করেছেন।


তারা এ ঘটনার জন্য শিশুদের বাবার দিকে ইঙ্গিত করেছেন; যিনি নিজেও ‘বিষ পান’ করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।


শনিবার ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত গ্রাম রজনীলাইনের একটি বাড়ি থেকে তিন শিশুর লাশ ও তাদের বাবাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় বলে জনিয়েছেন বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত।


মারা যাওয়া তিন শিশু হল- ১০ বছর বয়সি মাওয়া আক্তার, সাত বছর বয়সি শামীম মিয়া ও দেড় বছর বয়সি তামিম মিয়া।


স্বজন ও প্রতিবেশীদের দাবি, মাদক ও জুয়ায় আসক্ত শরাফত আলী নিজেই সন্তানদেরকে বিষ মিশিয়ে খাওয়ান। তারপর নিজেও বিষপান করেন।


তাহিরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফৌজিয়া সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ১টা বা দেড়টার দিকে ঘটনাটি ঘটেছে। পরদিন সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন সন্তান ও বাবাকে হাসপাতালে নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও