ঢাকায় তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪১

রাজধানীর মিরপুরে দুইটি চলন্ত বাসে ও বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া যাত্রাবাড়ী এলাকায় ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর এসব ঘটনা ঘটে।


সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন লাগে। তবে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল।


এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছিল। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে এই বাসে আগুনের তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই।


মিরপুর থানার ওসি হাফিজ বলেছেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও