You have reached your daily news limit

Please log in to continue


নিরাপত্তা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত

রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের পথসভায় বগুড়ার মাটিডালি বিমান মোড়ে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বোনেরা কোনো নিরাপত্তা পায় না রাস্তায় চলার সময়। স্বরাষ্ট্রমন্ত্রী কি এসব কিছুর দায় নেবেন না, নেওয়া উচিত। আমরা মনে করি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি সালাউদ্দিন সাহেবের ন্যূনতম দায়বদ্ধতা থাকে এবং উনি যেহেতু বলেন, উনিও একজন ভিকটিম, উনিও গণতন্ত্রের সংগ্রাম করেছেন—অন্তত স্বরাষ্ট্রমন্ত্রণালয়টা ওনাদের ছেড়ে দেওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন