মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩০

চলমান যুদ্ধের মাঝে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে ক্ষেপণাস্ত্র ঘাঁটির তথ্য দেওয়ার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়েছে।


হোসেইন পেদারান নামের ওই ব্যক্তির গ্রেপ্তারইকংবা বিচার প্রক্রিয়া কবে সম্পন্ন হয়েছে; সে বিষয়ে সুনির্দিষ্ট করে না জানিয়ে দেশটির বিচারবিভাগীয় কর্তৃপক্ষ বলেছে, ইসফাহান প্রদেশের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো সংক্রান্ত তথ্য মোসাদের কাছে পৌঁছে দেওয়া হোসেইন পেদারানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।


বিচার বিভাগের তথ্য অনুযায়ী, পেদারানের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা তথ্য হস্তান্তরের অভিযোগ ছিল। ইরানের সুপ্রিম কোর্ট তার সাজা বহাল রেখেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও