ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সংবাদমাধ্যম সিএনএন, পলিটিকো এবং এমএস নাউয়ের সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এর অংশ হিসেবে আজ শনিবার (১৯ সেপ্টেম্ব) সিএনএনের সাংবাদিকদের আর মার্কিন প্রেসিডেন্টের দপ্তরে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া এমএস নাউয়ের সাংবাদিকরাও হোয়াইট হাউজে প্রবেশ করতে পারেননি।


সিএনএন জানিয়েছে, তাদের সংবাদদাতা বেটসি ক্লেনকে হোয়াইট হাউজে ঢুকতে না দিয়ে তার প্রেস পাস বাজেয়াপ্ত করা হয়েছে।


দেশটির সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, সাংবাদিদের প্রবেশে বাধা দেওয়া সম্পূর্ণ সংবিধান পরিপন্থি।


এ ব্যাপারে এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, “আজ সকালের শুরুতে সিএনএনের সাংবাদিকদের হোয়াইট হাউজ প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হয়নি। স্বশরীরে হোয়াইট হাউজ বা অন্যান্য সরকারি দপ্তরে আমাদের প্রতিনিধিদের প্রবেশ করতে না দেওয়ার চেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সরকারকে নিয়ে সংবাদ প্রকাশে সিএনএনের যে মিশন আছে তা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সরকারের কাছ থেকে কোনো বাধা ছাড়া আমাদের সাংবাদিকতা করার অধিকার রয়েছে। আর (ট্রাম্পের) নিষেধাজ্ঞা আমাদের সেই সাংবিধানিক অধিকারের ওপর হামলা।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও