নতুন দলের মাথায় উঠছে ক্যারিবিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৮

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এটি চমকের এক মৌসুমে পরিণত হয়েছে। ঐতিহ্যবাহী পরাশক্তিদের টপকে ফাইনালে উঠেছে সিপিএলের নতুন দুটি দল জামাইকা কিংসম্যান এবং অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা ফ্যালকনস।


সিপিএল ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো ট্রিনবাগো নাইট রাইডার্স বা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ছাড়া ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিকোলাস পুরানের ত্রিনবাগো প্লে-অফের আগেই বাদ পড়ার পর গত মাসে গ্লোবাল সুপার লিগ শিরোপা জেতা ইমরান তাহিরের গায়ানা পরপর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে মূল ফেভারিট ছিল।


প্রথম সিপিএল মৌসুমে অংশ নেওয়া কিংসম্যান কোয়ালিফায়ার ২-এ অ্যামাজন ওয়ারিয়র্সের পথ আটকে দেয়। তাদের অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৭ বলে অপরাজিত ৪০ রান করে দলকে জয় এনে দেন। একপর্যায়ে কিংসম্যানদের প্লে-অফে স্থান পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু নেট রান-রেটের ব্যবধানে তারা ঠিকই প্লে-অফে জায়গা করে নেয় এবং সেন্ট লুসিয়া কিংস ছিটকে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও