মাঠা কেন গরমে স্বস্তি দেয়?

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

ঢাকার গরমে এক ধরনের ক্লান্তি আছে। সেটা শুধু তাপমাত্রার কারণে নয়, বাতাসের আর্দ্রতা, যানজটের ধোঁয়া, রাস্তায় হাঁটাহাঁটি, আর ঘামে ভিজে থাকা শরীর—সব মিলিয়ে গরম যেন শরীরের ভেতরেও জমে ওঠে। এই শহরে তাই গরমের দিনে এক গ্লাস ঠান্ডা মাঠা অনেকের কাছে শুধু পানীয় নয়, ছোট্ট এক স্বস্তির বিরতি।


পুরান ঢাকা থেকে শুরু করে নতুন শহরের মোড়ের দোকান—মাঠা বহুদিন ধরেই ঢাকার গরমের সংস্কৃতির অংশ। দুপুরের রোদে রিকশা থামিয়ে, বাজার সেরে কিংবা অফিস থেকে ফেরার পথে অনেকেই এক গ্লাস মাঠা খেয়ে নেন। কারণ, এটা শুধু তৃষ্ণা মেটায় না, শরীরকে হালকা করে, পেট ঠান্ডা রাখে, আর অদ্ভুত এক আরাম দেয়।


কিন্তু এই আরামটা আসে কোথা থেকে? উত্তরটা লুকিয়ে আছে মাঠার উপাদানে। বিস্তারিত জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রেইনি চিকিৎসক অনিক সিংহ (এমবিবিএস: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এফসিপিএস: ইন্টার্নাল মেডিসিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ)।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও