জনগণের প্রয়োজনে দফা বাড়তে পারে, আবার কমে এক দফাও হতে পারে: শফিকুর রহমান

প্রথম আলো প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের ছয় দফা আট দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজনে দফা বাড়তে পারে, আবার জনগণের প্রয়োজনে সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে। আপনারা প্রস্তুত আছেন? আজকের লংমার্চ আপনাদের দিকে। আগামীর লংমার্চ এখান থেকে ঢাকার দিকে। প্রস্তুত থাকবেন ইনশা আল্লাহ।’


শনিবার ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চে অংশ নিয়ে টাঙ্গাইলে এক পথসভায় শফিকুর রহমান এ কথা বলেন। দুপুর ১২টার দিকে টাঙ্গাইল শহর বাইপাস সড়কের নগর জলফৈ মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়। পথে গাজীপুরের ভোগরা বাইপাসে পথসভা অংশ নেন জোটের নেতারা।


টাঙ্গাইলের পথসভায় শফিকুর রহমান বলেন, ‘নব্য স্বৈরশাসক থেকে দেশকে থেকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এই লড়াই কার জন্য? জনগণের জন্য, আঠারো কোটি মানুষের জন্য। এ লড়াইয়ের আওয়াজ নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আপনাদের দাবি আদায় করে ঘরে ফিরব ইনশা আল্লাহ। এর মাঝখানে আর কোনো বিশ্রাম নাই, বিরতি নাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও