পরিস্থিতি পাল্টে গেছে, বার্সায় ভবিষ্যৎ নিয়ে রাফিনিয়ার নতুন চিন্তা
দলে কোনো স্বীকৃত স্ট্রাইকার নেই। রবার্ট লেভানডোভস্কি ও ফেরান তোরেসকে ছেড়ে দেওয়ার পর নাম্বার নাইনের ঘাটতি নিয়েই চলতি মৌসুম শুরু করেছিল বার্সেলোনা। এই সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন রাফিনিয়া। ফলস নাইন হিসেবে খেললেও পুরোদস্তুর স্ট্রাইকার হয়ে গোল করে চলেছেন। এক কথায় উড়ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
রোনাল্ড আরাউজো ও মার্ক আন্দ্রে টের স্টেগেনের বিদায় এবং ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের ইনজুরিতে মৌসুমের শুরুতে অধিনায়কত্ব পান রাফিনিয়া। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে বার্সার সাত ম্যাচে ১১ গোল করেছেন। লা লিগায় ৬ ম্যাচে ৯ গোল। সবশেষ রেসিং সান্তানদারের বিপক্ষে ৭-২ গোলের জয়ে তার হ্যাটট্রিক ছিল।
এক বাক্যে দুর্দান্ত ফর্মে আছেন রাফিনিয়া। ২০২২ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর হান্সি ফ্লিকের অধীনে এবার একেবারে বদলে গেছেন তিনি। ২০২৮ সাল পর্যন্ত বর্তমান চুক্তির মেয়াদ থাকলেও তা আরও বাড়াতে চান ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার
- স্ট্রাইকার