ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের সতর্কতা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০২

অনুকূল আবহাওয়াগত পরিস্থিতির কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আজ রাত ১০টা থেকে আগামীকাল দুপুর ১২টার মধ্যে দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় এই বৃষ্টিপাত ও বজ্ৰঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানায়।


বিডব্লিউওটি জানায়, বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দেশের ৩৭টি জেলা ও তার আশেপাশের এলাকাগুলোতে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও যশোর অঞ্চলে সাময়িকভাবে দমকা বাতাসের পাশাপাশি ১ থেকে ৩ দফায় তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও