You have reached your daily news limit

Please log in to continue


কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, এক দিনে আক্রান্ত ৫২

কিশোরগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ১৮৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৭২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন রোগীদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৯ জন এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন রয়েছেন। এ ছাড়া কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৮, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ৫, করিমগঞ্জে ৫, কটিয়াদীতে ৪, হোসেনপুরে ৪, তাড়াইলে ৩, কুলিয়ারচরে ১ এবং পাকুন্দিয়ায় ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন