নতুন স্কেলে আপনার বেতন কত বাড়ল, হিসাব করবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে কোন গ্রেডের বেতন কত হবে, তার হিসাব দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জারি করা জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপনে পুরোনো বেতন থেকে নতুন বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’-এর বিধানও দেওয়া হয়েছে।


নতুন বেতন কাঠামো কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে। প্রজ্ঞাপনে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর প্রতিটি গ্রেডের বিপরীতে ২০২৬ সালের সংশ্লিষ্ট বেতন স্কেলও দেওয়া হয়েছে। নতুন বেতনকাঠামোয় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। গ্রেড ১২ থেকে ২০ পর্যন্ত বাড়ানোর হার ১১৫ থেকে ১৪২ শতাংশ।


বিদ্যমান ২০টি গ্রেড রেখে বেতন বাড়ানো হয়েছে। যেখানে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড) এবং গ্রেড ১–এ সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা (মন্ত্রিপরিষদ, মুখ্য সচিব ও সিনিয়র সচিব বাদে)।


এখন একজন চাকরিজীবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নতুন বেতন স্কেলে তাঁর বেতন আসলে কত হবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও