ব্যাংকিং খাতের উন্নয়নে সুশাসন ও আইনি সংস্কার জরুরি
মূলধন ঘাটতি, তারল্য সংকট ও খেলাপি ঋণসহ নানা সমস্যায় দেশের ব্যাংকিং খাত। এ পরিস্থিতি থেকে উত্তরণে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি ব্যাংক খাতের আইনি ও নিয়ন্ত্রক কাঠামোতে সংস্কার জরুরি বলে মনে করেন খাতসংশ্লিষ্টরা।
আজ শনিবার রাজধানীর আলরাজী কমপ্লেক্সে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও সিএফএ সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ব্যাংকিং খাতের আর্থিক অবস্থা মূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সিএমজেএফের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউসিবি স্টক ব্রোকারেজের গবেষণা প্রধান সাকিব চৌধুরী ও সোনালী ব্যাংকের সিএফও ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য দেন সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহতাব উর রহমান (ওসমানী)। বিশেষ বক্তা ছিলেন নর্থ স্টার ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান মিনহাজ জিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসজেএফের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ব্যাংকিং খাত