You have reached your daily news limit

Please log in to continue


প্রথম ক্রাশ কে— জানালেন পরীমনি

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। নিজের ভালোবাসা ও অনুভূতির কথা তার ভক্ত-অনুরাগীদের মাঝে সবসময় উজাড় করে দেন। নিজের জীবনের যা কিছু ঘটনা-রটনা কোনো কিছুই আড়াল করেন না তিনি।

পরীমনির জীবনের ‘প্রথম প্রেম’ কিংবা প্রিয় ক্রাশ কে, তা নিয়ে নেটদুনিয়ায় সবসময় আলোচনায় থাকে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীরা। আর এ নিয়ে ভক্ত-অনুরাগীদের জানার আগ্রহ কম নয়। পর্দায় নিয়মিত কাজের পাশাপাশি নেটদুনিয়ায় নিজের ভালোলাগার মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন পরীমনি। যদিও বছর কয়েক আগে এ নিয়ে নীরবতা ভেঙেছিলেন অভিনেত্রী।  সেই ধারা এখনো বজায় রেখেছেন তিনি।

পরীমনির একাধিক প্রেম ও বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের মাঝে আলোচনা-সমালোচনার অন্ত নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের ‘প্রথম সবকিছু’ নিয়ে কথা বলেন তিনি। প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম ছবি মুক্তি পাওয়ার অনুভূতিসহ নানা বিষয় জিজ্ঞাসা করা হয় তাকে। প্রথম ক্রাশ কে, জবাবে পরীমনি বলেছিলেন— ‘ক্রাশ! রনিত রায়।’  অর্থাৎ ‘আদালত’ সিরিজের ‘কেডি পাঠক’ হিসেবে পরিচিত সেই অভিনেতার নামটাই বলেছিলেন অভিনেত্রী।

এবার সামাজিক মাধ্যমে সেই প্রথম প্রেমের মানুষের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন পরীমনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফেসবুক পেজে ভারতের জনপ্রিয় অভিনেতা, কেডি পাঠকখ্যাত রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করে নেন তিনি। সেই ভিডিওতে রনিত রায়কে গভীর মগ্নে বাঁশি বাজাতে দেখা যায়। শুধু তাই নয়, কেডি পাঠক ভিডিও প্রকাশ করে লিখেছেন— ‘যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন— আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন