আবারও বাড়ল সোনার দাম, প্রতি ভরি হলো কত

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১

দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম ভ্যাটসহ হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।


আজ শনিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও