কোহলি-রোহিত নন, যে ভারতীয়কে সমীহ করেন প্যাট কামিন্স

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮

ক্রিকেট আঙিনায় ভারতীয় তারকা ব্যাটারদের অভাব নেই। তবে অজি অধিনায়ক প্যাট কামিন্সের মতে, ক্যারিয়ারে মুখোমুখি হওয়া ভারতীয় ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা নন, সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিলেন চেতেশ্বর পূজারা।

টেস্ট ক্রিকেটের উইকেটে পূজারার দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা এবং দীর্ঘ সময় ব্যাটিং করার ধৈর্যের ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানো এই তারকা পেসার। 


সম্প্রতি প্রাইম ভিডিও স্পোর্টসে প্রকাশিত এক ভিডিওতে কামিন্স তার ক্যারিয়ারের মুখোমুখি হওয়া বিভিন্ন দেশের সেরা ও কঠিনতম প্রতিপক্ষদের নাম জানান। সেখানে ভারতকে নিয়ে প্রশ্ন করা হলে কোনো দ্বিধা ছাড়াই পূজারার নাম নেন কামিন্স।


অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, ‘ভারতের কথা বললে আমি পূজারার কথাই বলব।

তাকে আউট করা সত্যি দারুণ কঠিন। বিষয়টি অনেকটা, এক হাজারটা ছোট কাগজের আঁচড়ে ধুঁকে ধুঁকে মৃত্যু হওয়ার মতো। প্রয়োজন হলে সে একটানা ১০০টি ডট বল খেলতেও রাজি থাকে। সে বোলারদের সহজে কোনো সুযোগই দিতে চায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও