এআই দিয়ে বিরল রোগগুলোর ওষুধ আবিষ্কারের মিশনে নেমেছে অ্যানথ্রপিক

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৫

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারকে ওষুধ ও জীববিজ্ঞান গবেষণায় আরও গভীরভাবে নিয়ে যেতে নিজস্ব ‘ওয়েট ল্যাব’ স্থাপন করেছে যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। সান ফ্রান্সিসকো বে এরিয়ায় গড়ে তোলা এই ল্যাবে কম্পিউটারভিত্তিক গবেষণার পাশাপাশি বাস্তবে জীববৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের লাইফ সায়েন্সেস বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস নিজস্ব ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জীববিজ্ঞানে কাজ করার ক্ষেত্রে বাস্তব গবেষণাগারে পরীক্ষা চালানো এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অ্যানথ্রপিক নিজস্ব স্থাপনায় কিছু গবেষণা করছে এবং প্রয়োজন অনুযায়ী বাইরের অংশীদারদের সঙ্গেও কাজ করছে।


তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র পরে জানান, ল্যাবটি সরাসরি ওষুধ আবিষ্কারের জন্য তৈরি করা হয়েছে—এমনটি বলা ঠিক হবে না। এ বিষয়ে বিস্তারিত জানাতেও তিনি রাজি হননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও